হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালিপ্রবাসী নিহত

মাদারীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামের এক ইতালিপ্রবাসী মারা গেছেন।

আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খামারবাড়ি এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানভীর মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মাত্র ১৫ দিন আগে তানভীর বিয়ে করেছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধে সংঘর্ষ, ২০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-আগুন

মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল

রাজৈরে মোবাইল চুরি, অভিযুক্তকে ধাওয়া করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

মাদারীপুরে পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, হোটেল ব্যবসায়ী নিহত

মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে পাল্টা হামলায় যুবক নিহত, আহত ৩

শিবচরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মাপাড়ে ইলিশ কেনাবেচার মহোৎসব

প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে, ধর্মান্তরিত হয়ে করতে চান বিয়ে

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি