হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনির উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের কালকিনিতে উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার (১২ মে) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বিকেলে কালকিনি থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস চালাচ্ছিলেন চালক অহিদুল ব্যাপারী। বাসটি রেন্ডিতলা এলাকায় হর্ন দিলে তা শুনে মোটরসাইকেল আরোহী মেহেদি ঘরামী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদির স্বজনেরা বাসটিকে ধাওয়া দিয়ে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে চালক অহিদুলকে মারধর করে।

স্থানীয়রা জানান, চালক অহিদুল ব্যাপারী কালকিনির ভুরঘাটা মজিদবাড়ি এলাকার আক্কেল ব্যাপারীর ছেলে এবং মেহেদি ঘরামী পাশের উত্তর রাজদী এলাকার জলিল ঘরামীর ছেলে। পাশাপাশি এলাকায় বসবাস করায় মুহূর্তেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাদারীপুরের কালকিনির উচ্চ শব্দে হর্ন বাজানোকে কেন্দ্র করে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে।”

মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লাখ টাকা জরিমানা

মাদারীপুরে অবৈধভাবে মজুত ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

অবহেলায় নষ্ট হচ্ছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বাড়িটি

মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানসহ ৭ প্রতিষ্ঠানে লুট

মাদারীপুরে ওরস আয়োজনকে ঘিরে উত্তেজনা, সতর্ক পুলিশ

মাদারীপুর কে আই হাসপাতাল: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে ভাঙচুর

শিবচরে মানব পাচার মামলায় পুত্রবধূ ও শ্বশুর গ্রেপ্তার

সৌদি আরবে ভবন থেকে পড়ে মাদারীপুরের যুবকের মৃত্যু

মাদারীপুরে যাত্রীবাহী বাসে আগুন, নামতে গিয়ে ১ জনের মৃত্যু

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন