হোম > সারা দেশ > লালমনিরহাট

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটে পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের কালীগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। আজ সোমবার উপজেলার তুষভান্ডার বাজারে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, কালীগঞ্জ সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ এবং তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র পরিবর্তন করে কাকিনা উত্তরবাংলা কলেজে নেওয়া হয়েছে। এই নতুন কেন্দ্রটি অনেক দূরে হওয়ায় সেখানে গিয়ে পরীক্ষা দেওয়া তাঁদের জন্য কষ্টসাধ্য হবে। এ কারণেই তাঁরা সড়ক অবরোধের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

পরীক্ষার্থী অর্পিতা রায়, সুবর্ণা আক্তার শিখা, আরজু হোসাইন, মো. সবুজ হোসেন ও মিল্লাত হোসেন জানান, আকস্মিক কেন্দ্র পরিবর্তনে তাঁরা বিপাকে পড়েছেন। দূরত্বের কারণে তাঁদের যাতায়াতে অনেক সমস্যা হবে।

এদিকে খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ঘটনাস্থলে এসে পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তাঁর আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি শান্ত হয়।

ইউএনও বলেন, ‘এ বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা করা হবে। আশা করছি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে।’

আদিতমারীতে ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

পাটগ্রামে এনসিসি ব্যাংকের উদ্যোগে ছাত্রীদের নিয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও গাছ বিতরণ

পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

আদিতমারীতে বাইসাইকেল পেল ৪৬ শিক্ষার্থী

কৃষকেরা বিদেশে টাকা পাচার করে না: এমপি বাবুল

বিপৎসীমার নিচে তিস্তা, বন্যার উন্নতি লালমনিরহাটে

পাটগ্রাম সীমান্তে পুশ ইনের জন্য আনা ৩ নারীকে ফেরত নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন: ৩ নারী শূন্যরেখায়, দেশের ভেতরে ঢুকেছে ৫ জন

মাদক ও জুয়া মামলার আসামিদের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা লালমনিরহাট আইনজীবী সমিতির

লালমনিরহাটে ধর্ষণের ঘটনা আড়াল করতে কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগ