হোম > সারা দেশ > লালমনিরহাট

পণ্যবাহী ট্রাক উল্টে পড়ল মরিচখেতে, কৃষক নিহত

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট-রংপুর মহাসড়কে চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় ট্রাক উল্টে মরিচখেতে পড়ে। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মরিচখেতে পড়ে মনছের আলী (৬৩) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকালে লালমনিরহাট-রংপুর মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনছের আলী ওই এলাকার পয়ের উল্ল্যাহর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মনছের আলী নিজ বাড়ির পাশের মরিচখেত দেখতে যান। এ সময় রংপুর থেকে লালমনিরহাটগামী একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা ট্রাকের চালক ও সহকারীকে আটক করে নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবরোধের পর লালমনিরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চালক ও হেলপারকেও ছেড়ে দেওয়া হয়েছে।

৯২ লেভেল ক্রসিংয়ের ৬০টিই অরক্ষিত, ঝুঁকি

লালমনিরহাটে ৯২টি লেভেল ক্রসিংয়ের ৬০টিই অরক্ষিত, দুর্ঘটনার শঙ্কা

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজনের ৫ বছরের কারাদণ্ড

শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

লালমনিরহাটে বোনের শাবলের আঘাতে আহত ভাইয়ের মৃত্যু, আটক ২

লালমনিরহাটের সাবেক সংসদ সদস্য সফুরার জামিন নামঞ্জুর

ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: ১৯ ঘণ্টা পর লাশ হস্তান্তর

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

গুলিতে বাংলাদেশি কৃষক আহতের ঘটনায় বিএসএফের দুঃখ প্রকাশ, ফেরত দেওয়া হলো ভারতীয় কৃষককে