হোম > সারা দেশ > লালমনিরহাট

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রামে শিরিন আক্তার শীলা (২৫) নামের দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার মামলায় তাঁর স্বামী তুষার হোসেন শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে গ্রেপ্তার আসামিকে পুলিশ পাহারায় লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) বিকেলে খেলা দেখার কথা বলে শাহীনের বাইরে যেতে চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন শিরিনের গলা চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শিরিন নিস্তেজ হয়ে পড়লে শাহীন পালিয়ে যান। পরে ওই দিন সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী এলাকায় শাহীনের বাড়ি থেকে শিরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত শিরিন জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তাঁর ছয় বছর বয়সী একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় সাত বছর আগে শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী এলাকার সহিদার রহমানের ছেলে শাহীনের সঙ্গে শিরিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাহীন শিরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়েছে, শাহীন নেশায় আসক্ত ছিলেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘স্ত্রীকে হত্যার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত গৃহবধূর স্বামী তুষার হোসেন শাহীনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

লালমনিরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি পলাতক

হাতীবান্ধায় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

ড্রোনে শনাক্ত হলেও উদ্ধার হয়নি সেই বাঘ, সীমান্তে বাড়ছে আতঙ্ক

লালমনিরহাটে সীমান্ত পেরিয়ে আসা বাঘের আক্রমণে নারীসহ আহত ৩

বাংলাদেশে ঢুকে স্থানীয়দের ওপর বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

লালমনিরহাটে পুলিশি বাধায় পণ্ড নির্মাণশ্রমিকদের সমাবেশ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, কাঁটাতারের বাতি নিভিয়ে ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর