হোম > সারা দেশ > লালমনিরহাট

মাদ্রাসায় যাওয়ার পথে সড়কে ঝরল শিশুর প্রাণ

লালমনিরহাট প্রতিনিধি

আদিতমারী উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের পর দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে খাতাপাড়া মাজার মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর যাত্রীবাহী অটোরিকশায় করে মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসার কাছাকাছি পৌঁছালে বুড়িমারীগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হাবিবুরের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিজারের পর অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ উধাও

লালমনিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রলিতে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পাটগ্রামে ভারত থেকে পাচার করে আনা ১২ গরু ও মোটরসাইকেল উদ্ধার

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী গ্রেপ্তার

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

লালমনিরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি পলাতক

হাতীবান্ধায় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

ড্রোনে শনাক্ত হলেও উদ্ধার হয়নি সেই বাঘ, সীমান্তে বাড়ছে আতঙ্ক

লালমনিরহাটে সীমান্ত পেরিয়ে আসা বাঘের আক্রমণে নারীসহ আহত ৩

বাংলাদেশে ঢুকে স্থানীয়দের ওপর বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ