হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

নিহত সিএনজিচালক হাসান। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। নিহত অটোরিকশাচালক হাসান (৩০) রামগতি উপজেলার সবুজ গ্রামের নুর সোলাইমান হোসেনের ছেলে। আজ শনিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মারা যান হাসান। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কমলনগর উপকূল সরকারি কলেজের সামনে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় অটোরিকশাচালক হাসানসহ ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ ভোরে হাসপাতালে মারা যান তিনি। এ ছাড়া অন্য আহত ব্যক্তিরা সদর হাসপাতাল ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাজিরহাট থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন অটোচালক হাসান। অটোরিকশাটি উপকূল সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হাসানসহ ছয়জন আহত হন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক হাসান নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

খাল খনন কর্মসূচি অব্যাহত না থাকলে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে—পানিসম্পদমন্ত্রী

আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ, সাবেক পুলিশ সদস্য নিহত

হাত বেঁধে পেটানো সরদারের বিরুদ্ধে মামলা করলেন সেই শ্রমিক

অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

শ্রমিককে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে হাত বেঁধে পেটালেন ইটভাটার সর্দার, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে পাওনা টাকা নিতে বের হন রাতে, ভোরে মিলল অটোচালকের লাশ

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা, সংঘর্ষে আহত ২০

ক্রেতাকে মারধরের ঘটনায় মাংস বিক্রেতাসহ ২ জন কারাগারে

বিদ্যালয়ের ছাদের কিছু অংশ ধসে ৩ শিক্ষার্থী আহত