হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, একদিনেও মেলেনি পরিচয় 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর পৌরসভার আবিরনগর এলাকার ডোবা থেকে গতকাল রোববার এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার একদিন পরেও নিহতের পরিচয় পাওয়া যায়নি। নাম-পরিচয় জানতে কাজ করছে পুলিশ। 

জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয় নিশ্চিত করতে কাজ করছে। আজ সোমবার সকালে নিহতের আঙুলের চাপ সংগ্রহ করা হয়েছে। 

ওসি আবদুল মুন্নাফ বলেন, আজ রোববার সন্ধ্যার দিকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ করা হচ্ছে। 

গতকাল রোববার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকার একটি ডোবায় আনুমানিক ৩০ বয়সী এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহ অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

লক্ষ্মীপুরে ৭ পুলিশের বিরুদ্ধে মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান: পাঁচ দিনে আটক ৭৮৮

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, লক্ষ্মীপুরের সেই নেতা গ্রেপ্তার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে হাত-পা বেঁধে মারধর, আটক ২