হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

অটোরিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

বিল্লাল হোসেন মিশরী। ছবি:সংগৃহীত

‎‎লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে অটোরিকশাচালকের ঘুষিতে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী (৫০) মারা গেছেন। নিহত বিল্লাল হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। হামলাকারী আরমান হোসেন ওরফে রহমান (৩৫) শহরের বয়াতি বাড়ির বাসিন্দা। পেশায় একজন অটোরিকশাচালক।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা আড়াইটার দিকে শহরের মেইন রোডে হান্নানের ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বয়াতির ছেলে আরমান হোসেন ওরফে রহমান রিকশা দাঁড় করানো নিয়ে কবির মুহুরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে তর্কে জড়ায়। পাশের দোকানে তরমুজ কিনতে আসা বিল্লাল হোসেন মিশরী বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন। একপর্যায়ে আরমান হোসেন রহমান ক্ষিপ্ত হয়ে বিল্লাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

‎‎নিহতের বোন বিলকিস আক্তার বলেন, ‘মারধরের পর থেকেই আমার ভাই বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলছিল। আমরা নিঃস্ব হয়ে গেলাম। সন্তানেরা এতিম হয়ে গেল। আমরা এর বিচার চাই।’

অভিযোগের বিষয়ে রহমান পলাতক থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে তাঁর পিতা শাহআলম বলেন, ‘আমি কিছুই জানি না। আমার ছেলে অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে।’

‎‎‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘরে অস্ত্র থাকার কথা বলে পুলিশ ডেকে স্বামীকে ফাঁসালেন গৃহবধূ

বিশ্বকাপ ফাইনাল দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, শিক্ষক ইমরান হোসেন চাকরিচ্যুত

লক্ষ্মীপুরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ: দৃশ্যমান ৭০ ভাগ, দুই উপজেলার স্বস্তি

৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করে রাষ্ট্র চালানো যাবে না: হাসনাত আবদুল্লাহ

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

লক্ষ্মীপুরে সালিসি বৈঠকে বৃদ্ধকে গুলির অভিযোগ

হাইস্কুলে কারিগরি শিক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী এ্যানি