হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যার সংকট, বাড়ছে রোগীর চাপ 

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই বাড়ছে রোগীর চাপ। ৩১ শয্যার হাসপাতালটিতে চলতি সপ্তাহে শুধু ডায়রিয়া ও ঠান্ডাজনিত কারণে ২১০ জন রোগী ভর্তি হয়েছে। এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। 

গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ জন রাগী, আউটডোরে ৩২৮ জন। এর মধ্যে ৭৪ শিশু, মহিলা রোগী ১৫০ জন এবং পুরুষ রোগী ১০৪ জন। গত সপ্তাহ ধরে হঠাৎ করে ডায়রিয়ার পাশাপাশি শিশুদের সর্দি, কাশি, নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 

সরেজমিনে দেখা যায়, ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীসহ তাদের সঙ্গে থাকা স্বজনদের ভোগান্তি পোহাতে দেখা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, বিশুদ্ধ পানির সংকটসহ অনিরাপদ পানি পানের কারণে গত মাসের শেষ দিকে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামনাশিস মজুমদার জানান, উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের একমাত্র প্রতিষ্ঠান রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার প্রাণকেন্দ্র চর আলেকজান্ডারে অবস্থিত ৩১ শয্যার হাসপাতালটি চলছে ২০ শয্যা হাসপাতালের অবকাঠামোর মধ্যে। জনবলের সংকটের মধ্য দিয়ে প্রতিদিন স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। ৩১ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় রূপান্তর করা এখন সময়ের দাবি বলে জানান তিনি।

রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুট, কৃষক দল নেতা গ্রেপ্তার

কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরের সাবেক এমপি নুরউদ্দিন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

মন্দিরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী: এ্যানি

নতুন বাংলাদেশ গড়তে হবে, বিগত ১৭ বছরের বর্ণনার দরকার নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি