হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা খাতুন ওই এলাকার জিল্লু মণ্ডলের স্ত্রী।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন মর্জিনা। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সকালে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের স‌ঙ্গে সেনাসদস্যবাহী বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

কুষ্টিয়ায় হামে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু, চার মাসে প্রাণহানি ১৩

কুষ্টিয়ায় নাতনিকে ধর্ষণের অভিযোগ, নানাকে গণধোলাই

ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ৩, আহত অন্তত ২০

রামিসা হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাইলেন এমপি আমির হামজা

এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা: দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলা

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত