হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে জমির বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আতাউল মালিথা (৫৬) নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আতাউল মালিথা উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে আতাউল মালিথা ও তাঁর বড় ভাই তোফাজ্জেল মালিথার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ বেলা ২টার দিকে বাড়ির পেছনে জমির সীমানা ও আইল নির্ধারণ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় তোফাজ্জেল দা দিয়ে আতাউলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী বলেন, ‘জমি নিয়ে দুপুরে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। এলাকার বাইরে থাকায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পারিনি।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জমির সীমানা ও আইল নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, আমির হামজার বিরুদ্ধে ইসিতে আবেদন

ইবিতে ভর্তি তলানিতে: পড়া শেষ না করেই ফিরছেন বিদেশিরা

পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের অভিযোগ

কুষ্টিয়ায় প্রতিপক্ষের কোপে যুবকের হাত বিচ্ছিন্ন, ১৩ মহিষ ও ৩০ মণ পাট লুটের অভিযোগ

কুষ্টিয়ায় শ্মশানঘাটের পাশে মিলল ওয়ান শুটারগান ও কার্তুজ

ইবিতে ছাত্রদলের কর্মসূচিতে উপস্থিত থাকতে শিক্ষার্থীদের নোটিশ হল প্রশাসনের

লালনের আখড়াবাড়িতে তিন দিনে থানায় ৮৬টি মোবাইল চুরির অভিযোগ

শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার পর মীমাংসা চেয়েছিলেন মাদ্রাসাশিক্ষক, রাজি হননি মা

ইবিতে নির্মাণাধীন ছাত্র হলে বাঁশের মাচা ভেঙে আহত শ্রমিক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কুষ্টিয়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি, চার নারীর গয়না ছিনতাই