হোম > সারা দেশ > কুষ্টিয়া

প্রার্থীর সঙ্গে গণসংযোগ: হাসপাতালের আরএমওকে শোকজ, আমির হামজাকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

ডা. হোসেন ইমাম ও আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে এক সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। নোটিশপ্রাপ্ত কর্মকর্তা হলেন ডা. হোসেন ইমাম। তিনি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম দায়রা জজ মো. আরিফুল ইসলাম নোটিশে স্বাক্ষর করেন। নোটিশে আগামীকাল বুধবার বেলা ৩টায় তদন্ত কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পৃথক এক অভিযোগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে একই আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সরকারি কর্মকর্তা দায়িত্বে থাকা অবস্থায় বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, এমন অভিযোগ পাওয়া যায়। ৮ ফেব্রুয়ারি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়।

নোটিশে বলা হয়, অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনায় প্রাথমিকভাবে নির্বাচনী আচরণবিধি ও সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আজ বেলা দেড়টার দিকে ডা. হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত হাতে কোনো নোটিশ পাইনি।’

বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, ‘একদিন আরএমওর এলাকায় গণসংযোগে গিয়েছিলাম। ওই দিন তাঁর সঙ্গে দেখা হয়েছিল। এর বাইরে তিনি আমার কোনো প্রচারণায় অংশ নেননি।’

অন্যদিকে, রাশেদ আহমেদ নামের এক সাধারণ ভোটারের লিখিত অভিযোগের ভিত্তিতে জামায়াত সমর্থিত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি তাঁকে হ্যান্ডবিল, ব্যানার ও ফেস্টুন ব্যবহারে সতর্ক করা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সার্বিক বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।

কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়রসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

একসঙ্গে পড়াশোনা, একই দুর্ঘটনায় পাশাপাশি কবরে তিন বন্ধু

কুষ্টিয়ায় সাবলেট বাসা থেকে মেডিকেল কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার-১ ও ৩: বিএনপি দুর্গ পুনরুদ্ধারে মরিয়া, বাধা জামায়াত

কুষ্টিয়া-১: বিএনপি-জামায়াত ও বিদ্রোহী প্রার্থী ঘিরে সমীকরণ জটিল

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই স্কুলছাত্র নিহত

কুষ্টিয়া কারাগারে হাজতির ‘আত্মহত্যা’

আমির হামজার ফেসবুক পেজ অপসারণ ক‌রেছে মেটা

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

ইসলামি বিধানের কল্যাণের কথা তুলে ধরতে হবে: ইবি উপাচার্য