হোম > সারা দেশ > কুষ্টিয়া

ডাকাতিপুকুরে ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি

কুষ্টিয়া প্রতি‌নি‌ধি

কুষ্টিয়ার ডাকাতিপুকুর এলাকায় ভ্যানচালক ওসমানকে গাছের সঙ্গে বেঁধে রাখে একদল সশস্ত্র ডাকাত। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যান নি‌য়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডাকাতিপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যানচালক ওসমান (৩৩) দৌলতপুর উপজেলার পচাভিটি গ্রামের কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে ভাড়া শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ওসমান। পথে মিরপুর উপ‌জেলার ডাকাতিপুকুর এলাকায় পৌঁছালে তিন-চারজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে। পরে পাশের একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে তাঁর কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যান নিয়ে যায়।

ওসমানের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভ্যানচালককে উদ্ধারের পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

কুষ্টিয়ায় ৫ বছর পর পরিচয় মিলল নেপালি যুবকের, দেশে ফেরার অপেক্ষা

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

১০ হাজার বৃক্ষরোপণ করবে ইসলামী বিশ্ববিদ্যালয়

পদ্মায় বাড়ছে পানি, কুষ্টিয়ায় নৌকা সংস্কারে ব্যস্ত মাঝি ও জেলেরা

দৌলতপুরে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

এবার আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে আবেদন

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত