হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

অস্ত্রসহ আটক যুবক। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, দেশীয় শুটারগান, গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম আজিজুল ইসলাম (৩০)। তিনি দৌলতপুর থানার ইসলামপুর গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে।

রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন বাগোয়ান বেস ক্যাম্পের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সন্দেহভাজন হিসেবে আজিজুল ইসলামকে আটক করার পর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি এবং একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌলতপুরের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে তিন প্লাটুন বিজিবি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে দৌলতপুরের বিভিন্ন এলাকায় বিজিবি, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে মোট ৭টি আগ্নেয়াস্ত্র, ১৪টি গুলি, ১০টি ম্যাগাজিন ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। এর মধ্যে বিজিবি চারটি বিদেশি পিস্তল, আটটি গুলি এবং আটটি ম্যাগাজিন উদ্ধার করেছে।

ইসলামি বিধানের কল্যাণের কথা তুলে ধরতে হবে: ইবি উপাচার্য

ককটেল তৈরির সময় আটক ২

নিয়োগ ঠেকাতে শিক্ষককে ‘অপহরণ’

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থী স্বামীর জন্য ভোট চাইলেন চীনা স্ত্রী

ইবি প্রক্টরকে পদত্যাগের আলটিমেটাম ছাত্রদল নেতার, উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আমাদের এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখব: শফিকুর রহমান

এবার ‘মব’ সৃষ্টির জন্য সাংবাদিকদের দুষলেন আমির হামজা

কুষ্টিয়ায় বাবুর্চির লাশ উদ্ধার, ছেলে আটক

হত্যার হুমকি: আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত

আমির হামজাকে হত্যার হুমকি: প্রতিবাদ সভায় বক্তৃতার সময় জামায়াত নেতার মৃত্যু