হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কুষ্টিয়া প্রতি‌নি‌ধি

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে। তিনি ফেরি করে পণ্য বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। গত শনিবার রাশেদ কাজ শেষে বাড়ি ফেরার পর ছোট ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। রাত ৩টার দিকে ছোট ভাই জহুরুল তাঁর বড় ভাই রাশেদকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকেই জহুরুল তাঁর পরিবারসহ পলাতক।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, রাশেদকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৌলতপুরে জমির বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, আমির হামজার বিরুদ্ধে ইসিতে আবেদন

ইবিতে ভর্তি তলানিতে: পড়া শেষ না করেই ফিরছেন বিদেশিরা

পরীক্ষায় বহিষ্কারের পর বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের অভিযোগ

কুষ্টিয়ায় প্রতিপক্ষের কোপে যুবকের হাত বিচ্ছিন্ন, ১৩ মহিষ ও ৩০ মণ পাট লুটের অভিযোগ

কুষ্টিয়ায় শ্মশানঘাটের পাশে মিলল ওয়ান শুটারগান ও কার্তুজ

ইবিতে ছাত্রদলের কর্মসূচিতে উপস্থিত থাকতে শিক্ষার্থীদের নোটিশ হল প্রশাসনের

লালনের আখড়াবাড়িতে তিন দিনে থানায় ৮৬টি মোবাইল চুরির অভিযোগ

শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার পর মীমাংসা চেয়েছিলেন মাদ্রাসাশিক্ষক, রাজি হননি মা

ইবিতে নির্মাণাধীন ছাত্র হলে বাঁশের মাচা ভেঙে আহত শ্রমিক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন