হোম > সারা দেশ > কুষ্টিয়া

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

অভিযানে পাওয়া অস্ত্রসামগ্রী। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সোহাগ হোসেন নামের এক রাজমিস্ত্রির বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওসমানপুর কলপাড়া গ্রামে এই অভিযান চালান সেনাসদস্যরা। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় খোকসা থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে কুষ্টিয়া সেনাক্যাম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একটি দল ওসমানপুর গ্রামের সোহাগ হোসেন নামের এক যুবকের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি তল্লাশি করে দুটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, গুলি, দেশীয় চাকু ও হাঁসুয়া পাওয়া যায়। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সোহাগ হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁর বাবার নাম আশরাফ হোসেন।

পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

বাবার জানাজা শেষ করতেই এল মেয়ের মৃত্যুর সংবাদ

জাসদ ছেড়েও রক্ষা হলো না সাবেক মেয়রের, হামলার অভিযোগ

ট্রেনের স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, কুষ্টিয়ায় ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়ায় যুবশক্তির নতুন কমিটি নিয়ে বিতর্ক, সদস্যসচিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা এনসিপি নেতার

দৌলতপুরে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর: তিন নদীতে পানি বাড়ছে পদ্মাপাড়ে ভাঙন

খোকসায় ট্রেনের যাত্রাবিরতি বাতিলের প্রতিবাদে ৩ ঘণ্টা রেললাইন অবরোধ

ভাঙছে পদ্মাপাড়, বাড়ছে দুর্ভোগ