হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ব্রহ্মপুত্রে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ ধরার সময় ৬ মাঝি আটক

চিলমারী( কুড়িগ্রাম) প্রতিনিধি

আটক ছয় মাঝি। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ ধরার সময় ছয় মাঝিকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে আটক মাঝিদের চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছে নৌবন্দর থানা-পুলিশ।

রোববার রাত সাড়ে দশটার দিকে বড়ভিটার চর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী নৌবন্দর থানা-পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী মিলন চন্দ্র দাশ (৪১) ও নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) ওই ইউনিয়নের শিমুলতলি বাঁধ এলাকার আবু বকর সিদ্দিক (২৪), ফকিরেরভিটা এলাকার সাদ্দামনসহ (৩০), ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।

জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে নৌবন্দর থানা-পুলিশের একটি টিম উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালায়। এ সময় বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ ধরার সময় ছয় মাঝিকে আটক করা হয়। মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি ফাঁদ জব্দ করা হয়।

নৌবন্দর থানা-পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির বলেন, দুটি ফাঁদসহ আটক ছয় মাঝিকে আজ সকালে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, আটক ছয় মাঝির বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা সম্পন্ন হলে তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

উপজেলা বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, প্রধান শিক্ষক বললেন ‘চাকরি ছেড়ে দেব’

মা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছে‌লে আটক

ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুর: মাদ্রাসায় নিয়োগের বৈঠক ইটভাটায়, ঘুষের অভিযোগ

বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের কমিটির সভা আহ্বান

ব্যবসায়ীকে মারধরের পর সোয়া লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়ম, ৮ জনের আদেশ নিয়ে প্রশ্ন