হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে স্কুলবাস খাদে পড়ে ২ শিশু শিক্ষার্থী আহত

কুড়িগ্রাম প্রতিনিধি

খাদে পড়ে যাওয়া ওহী ইন্টারন্যাশনাল স্কুলের বাস। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রাম শহরে ওহী ইন্টারন্যাশনাল স্কুল নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বহনকারী ‘স্কুলবাস’ সড়কের পাশে খাদে পড়ে গেলে দুই শিশু শিক্ষার্থী আহত হয়। আজ বুধবার (১৩ মে) দুপুরে জেলা শহরের পৌর এলাকায় গড়েরপাড় নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্কুলটির অধ্যক্ষ শেখ মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওহী ইন্টারন্যাশনাল’ স্কুলটি জেলা শহরের শাপলা চত্বরে বাবর টাওয়ার নামের একটি বহুতল ভবনে অবস্থিত। দুর্ঘটনার সময় বাসটিতে ছয় শিশু শিক্ষার্থী ছিল।

অধ্যক্ষ শেখ মো. শহিদুল ইসলাম জানান, স্কুলবাসটিতে ছয়জন শিক্ষার্থী ছিল। তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুলবাসটি খাদে পড়ে উল্টে যায়। এতে দুই শিক্ষার্থী সামান্য আহত হলেও সবাই নিরাপদ আছে। এক বাচ্চার পা একটু কেটে গেছে, হাতে সামান্য আঘাত পেয়েছে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে সবাইকে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

তবে স্কুলটির একটি সূত্র জানায়, স্কুলবাসটি যিনি চালাচ্ছিলেন, তিনি আজই নতুন কাজে যোগ দিয়েছেন।

এক শিক্ষক দিয়ে চলছে ১৬৫ শিক্ষার্থীর সরকারি প্রাথমিক বিদ্যালয়

কুড়িগ্রামে খুরারোগে মরছে গরু, দুশ্চিন্তায় খামারিরা

কুড়িগ্রামে রেকর্ড বৃষ্টিপাতে কৃষক বিপাকে, বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা

হাওর ও উত্তরাঞ্চলে বজ্র আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে: দুর্যোগমন্ত্রী

‘টাকার বিনিময়ে’ সরকারি জমি অন্যদের দিচ্ছেন এসি ল্যান্ড

কুড়িগ্রামে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিখোঁজের ৬ ঘণ্টা পর গৃহবধূকে পাওয়া গেল তেঁতুলগাছের মগডালে

কুড়িগ্রামে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

দুধকুমারে বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ