হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের রৌমারীতে খেলার সময় নদীতে পড়ে নাঈম (৫) ও আব্দুল্লাহ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চরবামনের চর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত নাঈম ওই গ্রামের নবীন চানের ছেলে এবং আব্দুল্লাহ সুরুজ্জামানের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলছিল নাঈম ও আব্দুল্লাহ। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের জিঞ্জিরাম নদীতে পড়ে যায়। তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীতে ভাসমান দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

উলিপুরে রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

দুই কোটি টাকার সরকারি খাদ্যশস্য আত্মসাৎ: ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন আদুরি

বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর, আহত মা-বাবাসহ ৩

ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল চাচির, গুরুতর আহত ৩

কুড়িগ্রামে দাদাকে গলা কেটে হত্যার রহস্য উদ্‌ঘাটন করল পুলিশ

কুড়িগ্রামে নাতির বিরুদ্ধে দাদাকে গলা কেটে হত্যার অভিযোগ

কুড়িগ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই

২০০ রবিদাস পরিবারে পূজার আনন্দ নেই