হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে টহলরত পুলিশ কর্মকর্তার মৃত্যু

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে টহলরত অবস্থায় বিল্লাল হোসেন (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে সহকর্মীরা জানিয়েছেন। 

বিল্লাল হোসেন উপজেলার কচাকাটা থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বালিগাঁও গ্রামের হোসেন আলীর ছেলে। ১৯৯৭ সালে পুলিশে যোগ দেওয়া বিল্লাল স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। 

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তুজা আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে থানা এলাকায় টহল দিতে যান। দায়িত্বরত অবস্থায় আজ বুধবার ভোর ছয়টার দিকে তিনি কচাকাটা বাসস্ট্যান্ড এলাকায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রামে দাদাকে গলা কেটে হত্যার রহস্য উদ্‌ঘাটন করল পুলিশ

কুড়িগ্রামে নাতির বিরুদ্ধে দাদাকে গলা কেটে হত্যার অভিযোগ

কুড়িগ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই

২০০ রবিদাস পরিবারে পূজার আনন্দ নেই

উলিপুরের ২০০ রবিদাস পরিবারে নেই পূজার আনন্দ

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক পরিবারের চারজনসহ নিহত ৫

উপজেলা বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, প্রধান শিক্ষক বললেন ‘চাকরি ছেড়ে দেব’

মা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছে‌লে আটক

ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ