হোম > সারা দেশ > কুড়িগ্রাম

মাদকাসক্ত ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা, প্রাণ বাঁচাতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নাসিমা বেওয়া। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় কারাভোগের পর মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজু মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। ছেলের এমন হুমকিতে প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা নাসিমা বেওয়া। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

নাসিমা বেওয়া উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙারিয়া গ্রামের দফাদারপাড়া এলাকার মৃত হবিবর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু মিয়া মাদকাসক্ত হয়ে পড়লে তাঁর নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক বছর আগে স্ত্রী ঢাকায় চলে যান। এরপর রাজু আরও বেপরোয়া হয়ে ওঠেন। মাদকের টাকার জন্য মায়ের ওপর নির্যাতন চালানোর পাশাপাশি ঘরের জিনিসপত্র বিক্রি করতে থাকেন।

এই অবস্থায় গত ২ জুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজুকে ১০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের কারাদণ্ড দেন।

পাঁচ মাস কারাভোগের পর গতকাল রোববার মুক্তি পেয়েই মোবাইল ফোনে মাকে প্রাণনাশের হুমকি দেন রাজু। এতে নিরাপত্তাহীনতায় ভুগে সেদিনই নাতি মিনহাজকে নিয়ে বাবার বাড়ি পাইকেরচড়ায় চলে যান নাসিমা বেওয়া। অভিযোগ, এরপর রাজু বাড়িতে গিয়ে ভাঙচুর চালান এবং মাকে খুঁজতে থাকেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গতকাল রাতে থানায় যান নাসিমা বেওয়া। এ সময় পুলিশ তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়। পরে আজ দুপুরে ইউএনওর কার্যালয়ে গিয়ে ঘটনার বিস্তারিত জানিয়ে জীবনের নিরাপত্তা চান তিনি।

নাসিমা বেওয়া বলেন, ‘আমি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় গেলে ইউএনওর কাছে যেতে বলল। তাঁর কাছে আসার পর আবার থানায় যেতে বলেছেন। রাজু আমাকে দেখলে মেরে ফেলবে। আমি আমার প্রাণ বাঁচাতে চাই।’

এ বিষয়ে ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ‘খবর পেয়ে গতকাল রাতে রাজুর বাড়িতে যাই, কিন্তু তিনি কোনো কথাই শুনতে চান না। তিনি মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন এবং ঘরবাড়ির বিভিন্ন কিছু ভেঙে ফেলেছেন। প্রাণভয়ে তাঁর মা নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।’

ইউএনও অমৃত দেব নাথ বলেন, এক মাদকাসক্ত ছেলের মা অভিযোগ নিয়ে এসেছিলেন। তাঁকে থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, প্রাণনাশের হুমকির বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসা সুপারকে অবরুদ্ধ করলেন শিক্ষকেরা

লোকসংগীতের গ্রাম সিংহীমারী

দলীয় নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা

সিংহীমারী গ্রামে শিশুর কণ্ঠে লোকসংস্কৃতি বাঁচানোর লড়াই

কুড়িগ্রামে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

উলিপুরে রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

দুই কোটি টাকার সরকারি খাদ্যশস্য আত্মসাৎ: ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন আদুরি

বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর, আহত মা-বাবাসহ ৩