হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাঁর গ্ৰামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামের কছর আলীর ছেলে।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। বাড়িতে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির বিরোধিতা করে মিছিলে হামলা, বাড়ি ঘর ও স্থাপনায় ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় তাঁকে অভিযুক্ত করে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন পৃথক দুই মামলা করেন। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার দুই মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ওই নেতাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, প্রধান শিক্ষক বললেন ‘চাকরি ছেড়ে দেব’

মা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছে‌লে আটক

ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুর: মাদ্রাসায় নিয়োগের বৈঠক ইটভাটায়, ঘুষের অভিযোগ

বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের কমিটির সভা আহ্বান

ব্যবসায়ীকে মারধরের পর সোয়া লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: কারাগারে থেকেও বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগ নেতা

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়ম, ৮ জনের আদেশ নিয়ে প্রশ্ন