হোম > সারা দেশ > কুড়িগ্রাম

৬ বছর পালিয়েও গ্রেপ্তার এড়াতে পারেননি মাদক মামলার আসামি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ছয় বছর পালিয়ে থেকেও গ্রেপ্তার এড়াতে পারেননি মাদক মামলার আসামি কুড়িগ্রামের নাগেশ্বরীর নুর হোসেন। গতকাল সোমবার টাঙ্গাইলের সখীপুর থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন।

নুর হোসেনের বাড়ি নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, গতকাল রাতেই তাঁকে কচাকাটা থানায় আনা হয়। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ওসি মামুন জানান, নুর হোসেনের নামে ২০১৮ সালে স্পেশাল ট্রাইব্যুনালে মাদক মামলা হয়। এরপর ছয় বছরে তিনি ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকেন। এই সময়ে কোথাও তিনি অনেক দিন না থেকে বারবার অবস্থান পরিবর্তন করে আসছিলেন।

এদিকে অনেক দিন পলাতক থাকায় নুর হোসেনের নামে পরোয়ানা জারি হয়। এরপর গোপনে তথ্য পেয়ে গতকাল কচাকাটা থানা-পুলিশ টাঙ্গাইলের সখীপুর থানা-পুলিশের সহযোগিতায় সখীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে বলে জানান ওসি মামুন।

কুড়িগ্রামে দাদাকে গলা কেটে হত্যার রহস্য উদ্‌ঘাটন করল পুলিশ

কুড়িগ্রামে নাতির বিরুদ্ধে দাদাকে গলা কেটে হত্যার অভিযোগ

কুড়িগ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই

২০০ রবিদাস পরিবারে পূজার আনন্দ নেই

উলিপুরের ২০০ রবিদাস পরিবারে নেই পূজার আনন্দ

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক পরিবারের চারজনসহ নিহত ৫

উপজেলা বিএনপির কমিটিতে ৬ সরকারি চাকরিজীবী, প্রধান শিক্ষক বললেন ‘চাকরি ছেড়ে দেব’

মা‌কে ছু‌রিকাঘা‌তে হত্যা: ৫ ঘণ্টার মধ্যে পলাতক ছে‌লে আটক

ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ