হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ইটনায় জমি নিয়ে সংঘর্ষ: যুবক নিহত, আহত ৩০

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

নিহত রুমান মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রুমান মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুমানের মৃত্যু হয়। নিহত রুমান মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওরবেষ্টিত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের ইউপি সদস্য জসিম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা করিম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

গত দুই দিন আগে করিম মিয়ার গ্রুপের একজন জসিম মেম্বার গ্রুপের একজনের বাড়িতে গরু চুরি করতে গেলে স্থানীয়রা তাড়া করে গরু উদ্ধার করেন। এ ঘটনায় দুই পক্ষ সালিস মানলেও পূর্ববিরোধের জেরে রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে রুমান মিয়াসহ উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন মিজান মিয়া (২৫), আনোয়ার মিয়া (২৬), জাহাঙ্গীর মিয়া (২২), শাওন মিয়া (১৭) ও মাঈন উদ্দিন মিয়া (৩২)।

আহতদের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত রুমানকে আজমিরীগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে ইটনা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘আজকের পত্রিকা’কে বলেন, ‘কিছুক্ষণ আগে (রাত ১২টায়) শুনলাম রুমান নামে একজন মারা গেছেন। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি, দোষীদের ধরতে অভিযান চলছে।’

কিশোরগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, ৬৪৭ রোগী নিয়ে চরম বিপাকে সৈয়দ নজরুল হাসপাতাল

নজরুল ইসলাম মেডিকেলে ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, একাডেমিক শাটডাউন

ভৈরব রেলওয়ে জংশনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি দেড় শতাধিক

ভৈরবে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা অপু গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু

১৮ বছরের অবৈধ সম্পর্কের জেরে হত্যা, এক বছর পর রহস্য উদ্‌ঘাটন

ভৈরব রেলস্টেশন: খেলা নিয়ে সংঘর্ষ-ভাঙচুর আটকা পড়ল ৬ ট্রেন

নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ভাইরাল, জেল সুপারকে বদলি

বিয়েবাড়িতে তাণ্ডব: মোটরসাইকেল সরানো নিয়ে তর্কে ঝরল রক্ত, চলল লুটপাট

ভিক্ষুক বৃদ্ধাকে হাত-পা বেঁধে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ