হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ছাত্রের 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুস্তাকিম ভূঁইয়া (১৪) চন্ডিপাশা গ্রামের রফিক মেম্বারের ছেলে। সে কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ত। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ সামনের পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়ক দিয়ে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিল মুস্তাকিম ভূঁইয়া। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস মুস্তাকিমকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় মুস্তাকিম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো পক্ষেরই অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে