হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর ১২ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। 

আজ রোববার বিকেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) শ্রী যজ্ঞেশ্বর রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় দিয়েছেন। 

তিনি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসিম উদ্দিন হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মৃত মামুদ আলীর ছেলে। 

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন—একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোবারক হোসেন ও মোশারফ হোসেন। 

মামলার সূত্রে জানা যায়, নিহত সুফিয়া খাতুনের স্বামী হেলাল উদ্দিনের সঙ্গে আসামিদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে ২০১৪ সালের ২৯ আগস্ট বেলা ১১টার দিকে জমিতে কাজ করার সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের ওপর হামলা চালায়। খবর পেয়ে তাঁর স্ত্রী সুফিয়া খাতুন স্বামীকে মারধরে বাধা দিতে এলে তাঁকে ছুরি দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। 

স্থানীয়রা সুফিয়া খাতুনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরদিন নিহতের স্বামী হেলাল উদ্দিন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় হত্যা মামলা করেন। 

২০১৫ সালের ২০ আগস্ট ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই মোহাম্মদ সোলায়মান কবীর। মামলার যাবতীয় প্রক্রিয়া শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলাটির আসামিপক্ষের আইনজীবী ছিলেন এম এ রশিদ।

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা

চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার

পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে নেতা-কর্মীদের পাহারার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না, প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ