হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোচালকের নাম শরিফুল ইসলাম শরীফ (৪০)। তিনি বাজিতপুর উপজেলার গজারিয়ার মৃত বকুল মিয়ার ছেলে।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, সকালে অটোরিকশাটি কোনো যাত্রী ছাড়াই কটিয়াদী থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক শরিফুল মারা যান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ওসি মারগুব বলেন, এ দুর্ঘটনায় আর কেউ আহত হননি। অটোরিকশা ও ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকচালক পলাতক আছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১৯১ বছরের ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষাব্যবস্থা: হাওরে শিক্ষক নেই, সদর পূর্ণ

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম-জালিয়াতির অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল: ফিজিওথেরাপি দিতে গিয়ে পা পুড়ল বৃদ্ধের, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জে মোবাইল চুরির সন্দেহে ছুরিকাঘাতে মামাতো ভাইকে হত্যা

শিক্ষকের মারধরে অচেতন মাদ্রাসাছাত্র হাসপাতালে

মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

পাওনা ৫ হাজার টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, পুলিশের ওপর হামলা ও মহাসড়ক অবরোধ

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন