হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কুলিয়ারচরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার, একই এলাকায় ঝুলছিল কিশোরীর লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উবাইদুল্লাহ পাইলট (৩৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বাজরা বাসস্ট্যান্ড-কামালপুর নতুন বাজার সড়কের পশ্চিম তারাকান্দি নামক স্থান থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে একই এলাকায় মুন্না আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে কুলিয়ারচর থানার পুলিশ।

নিহত চাল ব্যবসায়ী উবাইদুল্লাহ পাইলট বাজরা মাছিমপুর মুন্সিবাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি বাজরা বাসস্ট্যান্ডে চালের ব্যবসা করতেন। আর কিশোরী মুন্না আক্তার পশ্চিম তারাকান্দি গ্রামের ফারুক মিয়ার মেয়ে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্যবসায়ীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তা ছাড়া কিশোরীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কুলিয়ারচর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উবায়দুল্লাহ পাইলট প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পশ্চিম তারাকান্দি এলাকায় কে বা কারা তাঁকে গলা কেটে হত্যা করে।

এর আগে গতকাল বিকেলে একই এলাকায় নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মেয়েটির মা মৃত্যুবরণ করলে মাঝেমধ্যে মেয়েটি পাগলামি করত।

প্রাথমিক শিক্ষাব্যবস্থা: হাওরে শিক্ষক নেই, সদর পূর্ণ

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম-জালিয়াতির অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল: ফিজিওথেরাপি দিতে গিয়ে পা পুড়ল বৃদ্ধের, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জে মোবাইল চুরির সন্দেহে ছুরিকাঘাতে মামাতো ভাইকে হত্যা

শিক্ষকের মারধরে অচেতন মাদ্রাসাছাত্র হাসপাতালে

মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

পাওনা ৫ হাজার টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, পুলিশের ওপর হামলা ও মহাসড়ক অবরোধ

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন

নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ