হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হোসেনপুরে আগুনে পুড়ল ৮ দোকান, দেড় কোটি টাকার ক্ষতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের হোসেনপুরে আগুন লেগে ৮ দোকানের মালপত্র পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পৌর এলাকার মিষ্টিপট্টি চৌরাস্তায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিষ্টি পট্টি মোড়ে আলাল মিয়ার হোটেল থেকে আগুনের লেলিহান দেখতে পান স্থানীয়রা। তাঁদের চিৎকারে আরও লোকজন জড়ো মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি ফার্মেসি, দুইটি হার্ডওয়্যার, দুইটি হোটেল, একটি মুদি দোকান, একটি জুতা ও একটি পান দোকান পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সব পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ-আল-সোহান।

হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানো শুরু করে। এতে ৪টি ইউনিট কাজ করে কিছু মালামাল উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউএনও অনিন্দ্য মন্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে।

ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মিঠামইনে বিএনপি-আ.লীগ অনুসারীদের সংঘর্ষ, আহত ৩০

পাকুন্দিয়ায় খাল খনন নিয়ে বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ, ২ তরুণ নিহত

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কুকুরকে ঢিল মারা নিয়ে দফায় দফায় সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

জনসমুদ্র শোলাকিয়া মাঠ, ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন, জামাত ১০টায়

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারের পাশে মন্ত্রী, সহায়তার চেক হস্তান্তর