হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ঘরে চাউল নাই, তাই অটো নিয়ে বাইর হইছি 

প্রতিনিধি

কুলিয়ারচর (কিশোরগঞ্জ): আজ থেকে শুরু হয়েছে দেশব্যাপী ৭ দিনের কঠোর লকডাউন। লকডাউনের প্রথম দিনে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে দেখা গেল এর ভিন্ন চিত্র। প্রতিদিনের মতো আজও এই সড়কে চাপ ছিল যাত্রী, চালক ও পথচারীদের।

আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করছে ট্রাক, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, বিভাটেকসহ অন্য সব যানবাহন। মহাসড়কে ট্রলিতে করে চার–পাঁচজন যুবককে দেখা গেল যাত্রী হয়ে গন্তব্যের দিকে ছুটে যেতে। যানবাহনে যাত্রীর চাপও কম ছিল না।

এ ছাড়া বাসস্ট্যান্ডে অনেককেই অকারণে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সবজি ও কাঁচামালের দোকানে লোকজনের ভিড় লেগে ছিল চোখে পড়ার মতো। তাঁদের মধ্যে অনেকের মুখেই ছিল না মাস্ক। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো প্রচেষ্টা দেখা যায়নি তাঁদের মধ্যে।

মাস্ক পরিধান না করা ও কঠোর লকডাউনে ব্যাটারিচালিত অটোরিকশা কেন চালাচ্ছেন—এমন প্রশ্নের উত্তরে চালক আদনান বলেন, `ঘরে চাউল নাই। বাধ্য হয়ে অটো নিয়ে বাইর হইছি। মাস্ক পরলে দম বন্ধ হয়ে যায়। মাস্ক খুলে হাতে রেখেছি।'

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা

চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার

পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে নেতা-কর্মীদের পাহারার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর