হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে ৪ সন্তান প্রসব

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন লাকি আক্তার (২৮)। এ নিয়ে হাসপাতাল ও এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। আজ বুধবার দুপুরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সিজারের মাধ্যমে লাকি আক্তার চার সন্তানের জন্ম দেন।

চার সন্তানের মধ্যে দুই মেয়ে ও দুই ছেলে। সবাই সুস্থ আছে। তবে সন্তানের মা অসুস্থ থাকায় আইসিইউতে ভর্তি রয়েছেন।

জানা গেছে, ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে ফাইজুর রহমানের সঙ্গে দশ বছর আগে পশ্চিম গাইলকাটা গ্রামের মো. মুসা মিয়ার মেয়ে লাকি আক্তারের বিয়ে হয়। ফাইজুর রহমানে দরজির কাজ করেন।

ফাইজুর রহমান বলেন, ‘একটি সন্তানের জন্য আল্লাহ কাছে অনেক প্রার্থনা করেছি। অনেক হাসপাতালে ঘুরেছি। অবশেষে আল্লাহ আমাদের ডাক শুনেছেন। তবে চার বাচ্চা লালন পালন নিয়ে আছি দুশ্চিন্তায়।’ 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চার বাচ্চার মধ্যে তিন বাচ্চার ওজন ২০০০ গ্রাম করে। এক বাচ্চার ওজন ১ হাজার ৯৫০ গ্রাম। এরা সবাই সুস্থ আছে। তাদের মা অসুস্থ থাকায় আইসিইউতে আছে।

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে