হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইকালে চালক খুন, তিনজনকে পুলিশে দিল জনতা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

তিনজনকে আটক করে পুলিশে দেন স্থানীয় জনগণ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ইটনায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক নিহতের অভিযোগ উঠেছে। এ সময় তিন ছিনতাইকারীকে পুলিশে দেন স্থানীয় জনগণ। আজ রোববার ভোরে ইটনা উপজেলার রায়টুঁটি ইউনিয়নের গোয়ারা সেতুতে এ ঘটনা ঘটে।

নিহত কালীপদ চন্দ্র সূত্রধর (৪০) তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে। আটক তিনজন হলেন আশরাফুল ইসলাম (২০), মো. নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সুধীরের অটোরিকশায় যাত্রী সেজে তিন ছিনতাইকারী ওঠেন। তাঁরা রায়টুঁটি ইউনিয়নের গোয়ারা সেতু এলাকায় এসে চালককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় অটোরিকশাচালকের চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে ছিনতাইকারীদের আটক করেন এবং আহত সুধীর সূত্রধরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, তিনজনকে আটক করা হয়েছে। লাশ এখনো হাসপাতালের মর্গে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মিঠামইনে বিএনপি-আ.লীগ অনুসারীদের সংঘর্ষ, আহত ৩০

পাকুন্দিয়ায় খাল খনন নিয়ে বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ, ২ তরুণ নিহত

মিঠামইনে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কুকুরকে ঢিল মারা নিয়ে দফায় দফায় সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০

জনসমুদ্র শোলাকিয়া মাঠ, ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন, জামাত ১০টায়

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারের পাশে মন্ত্রী, সহায়তার চেক হস্তান্তর