হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নিখোঁজের দুই ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের দুই ঘণ্টা পর নুসরাত (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ মঙ্গলবার (৩ জুন) বেলা ৩টার দিকে উপজেলার সাহেদল ইউনিয়নের ঠাডারকান্ডা বাজারসংলগ্ন সুয়েজ খালের ফিশারিজ থেকে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় নুসরাত। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা খোঁজাখুঁজি করে বিকেল ৫টার দিকে শিশু নুসরাতের নিথর দেহ উদ্ধার করে।

নুসরাত উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে ও ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ড্রোন হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের

জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ৪২৬ শিশু

‘সব শেষ, চোখ দিয়ে পানিও আসছে না’

প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

কিশোরগঞ্জে আম পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

হাওরে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ কার্ড, মিলবে চাল-নগদ টাকা

ধানের খড় রাখা নিয়ে দ্বন্দ্ব, বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জে অস্ত্রসহ মাদক কারবারিদের আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

কোরবানির ঈদের আগে ৫ গরু চুরি, নিঃস্ব কৃষক

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস, আহত ২০