হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মেহেদী হাসান জনি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে সৌদি আরবের জিজান শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনির বন্ধু হাকিম মোবাইলে তাঁর বাড়িতে এ সংবাদ জানান।

নিহত মেহেদী হাসান জনি কটিয়াদী পৌর সভার বাগরাইট মহল্লার মো. বিল্লাল মিয়ার ছেলে।

নিহত মেহেদী হাসান জনির বাবা মো. বিল্লাল মিয়া জানান, তাঁর দুই ছেলে দুই মেয়ে এর মধ্যে জনি বড়। ১৮ মাস আগে ধার দেনা করে বড় ছেলে মেহেদী হাসান জনিকে সৌদি আরবে পাঠান। জনি জিজান শহরে একটি কোম্পানিতে কাজ করতেন। রাতের ডিউটি শেষে ভোরে তাঁর রুমে আসেন। নাশতা করার জন্য বাইসাইকেলে করে হোটেলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির গাড়ি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তাঁর অকাল মৃত্যুর সংবাদ শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এক দিন আগে জামিন, কারামুক্তির দিন হাসপাতালে মৃত্যু আওয়ামী লীগ নেতার

হোসেনপুরে পল্লী বিদ্যুতের কর্মীদের ধাওয়া, ১৮ ঘণ্টা বিদ্যুৎহীন ৬০ হাজার গ্রাহক

কুলিয়ারচরে হাতকড়াসহ আসামি পালানো ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ২

চুরির সন্দেহে যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

বাজিতপুরে বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

অষ্টগ্রামের ডুবো সড়ক: সংস্কার অংশেই ভোগান্তি বেশি

কিশোরগঞ্জে নানা অনিয়মে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অলিম্পিয়াড ও চিত্রকূট প্রতিযোগিতা

মৃত্যুর মুখ থেকে জীবন ফিরিয়ে আনার গল্প: হাওরপারের জাইতুনের পুনর্জন্ম