হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় বালুবাহী ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বালুবাহী ট্রাকচাপায় এমদাদুল হক (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভিটিপাড়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। 

নিহত এমদাদুল হক উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের কলাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আবদুল আউয়াল মুন্সীর ছেলে। 

দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মোশাররফ হোসেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেলে দরগা বাজারে আসছিলেন ওই ব্যক্তি। শিমুলিয়া চৌরাস্তা-দরগা বাজার সড়কের ভিটিপাড়া আলতু শাহ মাজারসংলগ্ন পৌঁছলে পেছন দিক থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পাকা সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আহত হন এমদাদুল হক। এর ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

খবর পেয়ে আহুতিয়া তদন্তকেন্দ্রের একদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। 

আহুতিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মোশারফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে