হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামি অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেলকে আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মীর আমিনুল ইসলাম সোহেলসহ অন্য আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে দা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ ছাত্র-জনতার মিছিলে হামলা চালায়।  এতে মো. সুজন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে, ৯ সেপ্টেম্বর মো. সুজন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা

চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার

পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে নেতা-কর্মীদের পাহারার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না, প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ