হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে অপহরণ নাটক

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরির আবদার পূরণ করতে নিজে অপহরণ নাটক সাজান এক যুবক (২১)। ওই যুবক উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় ওই যুবককে।

ওই যুবকের মা সাংবাদিকদের জানান, পাঁচ দিন আগে তাঁর ছেলে ঢাকায় জুতার কাজ করবেন বলে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনে জানানো হয়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। ফোনের ওপাশ থেকে মেয়ে কণ্ঠ জানায়, তাঁর ছেলেকে জীবিত ফিরে পেতে চাইলে ১ লাখ টাকা দিতে হবে।

এ ঘটনার পর ছেলের মা কোনো উপায় না পেয়ে ঘটনার দুই দিন পর কুলিয়ারচর থানার দ্বারস্থ হন। কুলিয়ারচর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জ শহর থেকে তাঁকে উদ্ধার করে।

উদ্ধারের পর ওই যুবক জানান, প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে তাঁরা দুজনে এই অপহরণের নাটক সাজিয়েছেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। পরে কাউনসেেলিং করে পরিবারের জিম্মায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে