হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় অটোরিকশা-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মঞ্জিল মিয়া (৫৫) নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের সুখিয়া বাজারের দক্ষিণে সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জিল মিয়া উপজেলার চরপলাশ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভ্যানচালক মঞ্জিল মিয়া ভ্যানগাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সুখিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। তাতে পাকা রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু আজকের পত্রিকাকে বলেন, কারও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে