হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে যৌথ বাহিনীর অভিযান, আটক ৯

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ ৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে চারজন মাদক কারবারি রয়েছেন।

গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে শহরের পঞ্চবটী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শহরের পঞ্চবটী এলাকার মো. সবুজ মিয়া (৩০), মো. রবিন (৫২), মো. বাবুল মিয়া (৫৫) ও মো. শরিফ (৩০)। তাঁদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।

এ ছাড়া সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে মনিষা (১৮), চায়না বেগম (৬০), মো. উজ্জ্বল মিয়া (৩৩) ও মো. মুন্না মিয়া (২৭)। একই অভিযানে ভৈরবপুর গ্রামের পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুম আলমকেও (৩৫) গ্রেপ্তার করা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আখন্দ বলেন, আটক ব্যক্তিদের আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ড্রোন হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের

জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ৪২৬ শিশু

‘সব শেষ, চোখ দিয়ে পানিও আসছে না’

প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

কিশোরগঞ্জে আম পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

হাওরে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ কার্ড, মিলবে চাল-নগদ টাকা

ধানের খড় রাখা নিয়ে দ্বন্দ্ব, বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জে অস্ত্রসহ মাদক কারবারিদের আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

কোরবানির ঈদের আগে ৫ গরু চুরি, নিঃস্ব কৃষক

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস, আহত ২০