হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাজিতপুরে নতুন ভোটার ১০ হাজার ২৮৪ জন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাজিতপুরে নতুন ভোটার তালিকা হালনাগাদ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১০ হাজার ২৮৪ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৫৯৬ জন ভোটার কর্তন ও স্থানান্তর হন ৯১৩ জন। ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হন ১০ হাজার ২৮৪ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৮৭৬ জন আর মহিলা ৫ হাজার ৪০৮ জন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ৭৮ হাজার ১৭৮ জন। ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদ সংযোজন ও বিয়োজনে মোট ভোটার দাঁড়ায় ২ লাখ ১০ হাজার ৯৮২ জনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলায় ভোটার ছিল ২ লাখ ১৮ হাজার ৬৩ জন। বর্তমানে বাজিতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৭৫১ জন।

বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, গত মাসে উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে তালিকা হালনাগাদ করা হয়। এ সময় মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ ও ভোটার স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন হয়।

আহম্মদ আলী আরও বলেন, এরপরও যে কারও নির্বাচন অফিসে গিয়ে তথ্য-প্রমাণ দিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১৯১ বছরের ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষাব্যবস্থা: হাওরে শিক্ষক নেই, সদর পূর্ণ

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম-জালিয়াতির অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল: ফিজিওথেরাপি দিতে গিয়ে পা পুড়ল বৃদ্ধের, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জে মোবাইল চুরির সন্দেহে ছুরিকাঘাতে মামাতো ভাইকে হত্যা

শিক্ষকের মারধরে অচেতন মাদ্রাসাছাত্র হাসপাতালে

মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

পাওনা ৫ হাজার টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, পুলিশের ওপর হামলা ও মহাসড়ক অবরোধ

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন