হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বজ্রপাতে নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে নৌকা থেকে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের হাওরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জেলের নাম ইয়াছিন মিয়া (৪৫)। তিনি ইটনা সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের মো. করম আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে মাছ ধরতে নৌকা নিয়ে হাওরে যান ইয়াছিন। সকাল ৮টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় ইয়াছিন নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস ও স্বজনদের খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগে দুপুর ১২টার দিকে ইয়াছিনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী।

ভৈরবে দোকান ও বাড়ি লুটপাট, ঘটনা ধামাচাপা দিতে বিকাশে ঘুষ গ্রহণ ওসির

ভৈরবের মেঘনা নদীতে বালু তোলা নিয়ে পাল্টাপাল্টি হামলা, যুবদল নেতা আহত

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাড়ির কাছাকাছি আসতেই ডাকাতের কবলে প্রবাসী, বিয়ের মালামাল লুট

পাকুন্দিয়ায় বাড়ির সামনে অটোবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ