হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে লকডাউনের প্রথম দিনে দেড় শতাধিক মামলা

প্রতিনিধি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে কঠোর লকডাউনের প্রথম দিনে ১৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫১টি মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা শহর ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে কিশোরগঞ্জ জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ৬টি কোর্টে ৬৪টি মামলায় ২৫ হাজার ৮০০ টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড, বড়পুল মোড়, গৌরাঙ্গ বাজার, রথখোলা, বড় বাজার, একরামপুরসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেন। তিনি সাধারণ জনগণকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আজকের পত্রিকাকে বলেন, 'কঠোর লকডাউন চলাকালে জনস্বার্থে এবং করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

মনিটরিং কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জেলা পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা দিচ্ছেন।

 

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা

চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার

পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে নেতা-কর্মীদের পাহারার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর