হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে অবৈধ চায়না দুয়ারি জালের গুদাম ও বেকারিতে অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

ভৈরব প্রতিনিধি

জব্দ চায়না দুয়ারি জাল আগুনে পোড়ানো হয়। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল গুদামজাত, কেনাবেচার অপরাধে তিনজনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আনুমানিক ২০ লাখ টাকা মূল্যমানের জব্দ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে এক বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ভৈরব বাজারের ঘোড়াকান্দা রোডের একটি আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিমুল হক অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে সরকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল গুদামজাত ও বিক্রির দায়ে জাল ব্যবসায়ী বশির আহামেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কেনার দায়ে সাব্বির মিয়া ও সোহাগ মিয়াকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আনুমানিক ২০ লাখ টাকার জব্দকৃত চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার আইনে খাজা বেকারির মালিক হাজী মিজানুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, ভৈরব শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিমুল হক জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। একই সঙ্গে জনস্বাস্থ্যের সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে