হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে ভাইয়ের ছুরির আঘাতে বোন খুন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে আপন ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক সোয়া ৫টার দিকে ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতের নাম আমেনা বেগম (৩৮)। তাঁর স্বামী নাঈম মিয়া প্রবাসে থাকেন। অভিযুক্তের নাম মো. কাল্লু মিয়া (৩৫)। তিনি ভৈরবপুর গাছতলাঘাট এলাকার মো. আব্দুল গফুর মিয়ার ছেলে। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী। মো. কাল্লু মিয়া বর্তমানে পলাতক আছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ভৈরবপুর গাছতলাঘাট এলাকায় তুচ্ছ ঘটনায় বড় বোনকে তাঁর ছোট ভাই ছুরি দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আমেনা বেগম বাবার বাড়ির সম্পত্তি পাওয়ার পর ওই বাড়িতে ঘর বানিয়ে থাকতেন। তাঁর তিন ছেলে। মঙ্গলবার বিকেলে আমেনা বেগমের সঙ্গে ছোট ভাই কাল্লু মিয়ার সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বোনকে মারধর ও ধারালো ছুরি দিয়ে চোখ ও শরীরে আঘাত করেন। এ সময় স্থানীয়রা আমেনা বেগমকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর লাশ রাত আনুমানিক ৮টার দিকে বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

ভৈরবের মেঘনা নদীতে বালু তোলা নিয়ে পাল্টাপাল্টি হামলা, যুবদল নেতা আহত

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাড়ির কাছাকাছি আসতেই ডাকাতের কবলে প্রবাসী, বিয়ের মালামাল লুট

পাকুন্দিয়ায় বাড়ির সামনে অটোবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের