হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

স্কুল প্রাঙ্গণে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে স্কুল প্রাঙ্গণে সহপাঠীদের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকী-ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো ঢাকী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে মো. মোশাহিদ এবং আলাল উদ্দিনের ছেলে মো. জাবেদ। তারা দুজনই ঢাকী-ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মোশাহিদ ও জাবেদ সহপাঠীদের সঙ্গে স্কুল প্রাঙ্গণে গল্প করছিল। এ সময় তাদের কয়েক কয়েকজন সহপাঠী এসে তর্কে জড়ায়। একপর্যায়ে হঠাৎ কোমর থেকে ছুরি বের জাভেদ ও মোশাহিদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এসে আহত দুজনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘আহত এবং অভিযুক্ত উভয়ই দশম শ্রেণির শিক্ষার্থী। তবে যারা হামলা করেছে, তারা আজ স্কুলে অনুপস্থিত ছিল। শুনেছি তাদের মধ্যে আগে কথা-কাটাকাটি হয়েছিল। এর জেরে হামলা চালানো হতে পারে।’

মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-শাফী বলেন, আহতদের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও সন্তানের

কিশোরগঞ্জে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমাম আটক

কিশোরগঞ্জে প্রবাসীর বাড়িতে স্বর্ণালংকার লুটের ঘটনায় ভাইসহ গ্রেপ্তার ২

ভৈরব প্রাণিসম্পদ অফিসের সামনে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনসাধারণ

চিকিৎসক নাসিরের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

দোকানের ভেতরে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের সিভিল সার্জনকে ওএসডি

কটিয়াদীতে গরুবাহী পিকআপ উল্টে চালক নিহত, আহত ৩

কিশোরগঞ্জ: যক্ষ্মা ও পোলিওর টিকা নেই, দিশেহারা অভিভাবক

ডিবি হারুনের ক্যাশিয়ার মোকাররম ফের আলোচনায় যে কারণে