হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৩

প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২২০ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৩, হোসেনপুর উপজেলায় ৩, পাকুন্দিয়া উপজেলায় ১, কটিয়াদী উপজেলায় ৬, কুলিয়ারচর উপজেলায় ২, ভৈরব উপজেলায় ৩, বাজিতপুর উপজেলায় ৪ ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৫৬ জন; যাঁদের মধ্যে ৯ জন আইসিইউতে রয়েছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী আছেন ১ হাজার ৮৪৩ জন। তাঁদের মধ্যে ৬৮ জন হাসপাতালে ও ১ হাজার ৭৭৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।

জেলায় বর্তমানে করোনা আক্রান্ত ১ হাজার ৮৪৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৮৩৫, হোসেনপুর উপজেলায় ১২৩, করিমগঞ্জ উপজেলায় ৫৩, তাড়াইল উপজেলায় ৪১, পাকুন্দিয়া উপজেলায় ১৬৫, কটিয়াদী উপজেলায় ২৪১, কুলিয়ারচর উপজেলায় ৪৪, ভৈরব উপজেলায় ১৮৯, নিকলী উপজেলায় ১৭, বাজিতপুর উপজেলায় ৮০, ইটনা উপজেলায় ৩১, মিঠামইন উপজেলায় ১৯ ও অষ্টগ্রাম উপজেলায় ৫ জন রয়েছেন।

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৩৬ এবং মারা গেছেন ১৩৬ জন।

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে