হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে অসুস্থ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে আল আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত দেড়টার দিকে পৌর শহরের ভৈরবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা গ্রামের মোল্লাবাড়ির বাসিন্দা। তিনি ছেলে আল আমিনকে নিয়ে দীর্ঘদিন ধরে ভৈরবপুর কেবি হাউস এলাকায় জালাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে পাশের রুমের এক বাসিন্দা হঠাৎ চিৎকার শুনে হাফিজ উদ্দিনের কক্ষে গিয়ে দরজা তালাবদ্ধ দেখতে পান। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় রক্তাক্ত অবস্থায় হাফিজ উদ্দিনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) শক্তি মৃধা বলেন, ‘রাতেই ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত আল আমিনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, ‘আল আমিনকে আটক করা হয়েছে। মামলা হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

পুলিশে না দিয়ে শিকলে বাঁধা দুই মাদক কারবারিকে ছাড়িয়ে নিলেন ইউপি সদস্য

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৪৫ জনের বিরুদ্ধে মামলা

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯

ডোপ টেস্ট পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি সোনা ও সাড়ে ১২ কেজি রুপা

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সের সোনা-রুপার ওজন ও বৈদেশিক মুদ্রা গণনা

চলন্ত মাহিন্দ্রা থেকে লাফ দিয়েও বাঁচতে পারল না কিশোর হেলপার