হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের সরারচর স্টেশন এলাকায় পয়েন্ট পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। 

আজ রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল বন্ধ পড়ে। এতে ট্রেনের যাত্রীরা পড়েন দুর্ভোগে। 

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্দুর প্রভাতি ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়। একই সময় পয়েন্ট পরিবর্তনের করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। তবে বগি লাইনচ্যুতির ঘটনায় যাত্রী হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

এদিকে উদ্ধার কাজের জন্য আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে বগি উদ্ধার করতে ঘটনা স্থলে বিকেল সাড়ে ৫টার দিকে পৌঁছালেও ভৈরব-কিশোরগঞ্জ ও ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা ৭টার দিকেও লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং ট্রেন চলাচলও স্বাভাবিক হয়নি।

ভৈরবের মেঘনা নদীতে বালু তোলা নিয়ে পাল্টাপাল্টি হামলা, যুবদল নেতা আহত

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাড়ির কাছাকাছি আসতেই ডাকাতের কবলে প্রবাসী, বিয়ের মালামাল লুট

পাকুন্দিয়ায় বাড়ির সামনে অটোবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

চালকদের সচেতন করতে কিশোরগঞ্জে জেলা পুলিশের ক্যাম্পেইন

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭টি হাড়

নিখোঁজের ৫ মাস পর নদীতে মিলল যুবকের কঙ্কাল, হত্যার পর লাশ গুমের অভিযোগ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আইসিইউতে তরুণ

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের