হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কাদা ছিটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ প্রতিনিধি

দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান গ্রামবাসীরা। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকেলে গৌরারগোপ গ্রামের তাজুল ইসলাম (২৫) বাড়ি থেকে গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন একই গ্রামের মাসুদ মিয়া নামের এক যুবক। হঠাৎ মোটরসাইকেলের চাকায় লেগে কাদা ছিটকে পড়ে তাজুলের শরীরে। এ ঘটনায় তাজুল মাসুদকে মোটরসাইকেল ধীরে চালানোর জন্য বলেন। এ নিয়ে দুজনের তর্কাতর্কি বেধে যায়। একপর্যায়ে মাসুদ তাজুলকে মারধর করেন। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল রোববার দিনভর দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। আজ সকাল সাড়ে ১০টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে করিমগঞ্জ থানা-পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, কাদা ছিটে পড়ার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১৯১ বছরের ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষাব্যবস্থা: হাওরে শিক্ষক নেই, সদর পূর্ণ

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রে অনিয়ম-জালিয়াতির অনুসন্ধান করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল: ফিজিওথেরাপি দিতে গিয়ে পা পুড়ল বৃদ্ধের, তদন্ত কমিটি গঠন

কিশোরগঞ্জে মোবাইল চুরির সন্দেহে ছুরিকাঘাতে মামাতো ভাইকে হত্যা

শিক্ষকের মারধরে অচেতন মাদ্রাসাছাত্র হাসপাতালে

মাদকের টাকার জন্য স্ত্রীকে ঘরে আটকে আগুন

পাওনা ৫ হাজার টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, পুলিশের ওপর হামলা ও মহাসড়ক অবরোধ

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন